বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ফারুক মিয়া (৪৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। শুক্রবার (৩০মে) ১১ টার দিকে পিয়াইম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের নোয়াব আলীর ছেলে।
স্থানীয় মেম্বার আবিদ মিয়া জানান, ঝড়বাদলে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: ইউসুফ আলী জানান, ‘ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের উপর পড়ে যায়। ওই লোক পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় যা আসলেই দুঃখজনক।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews