1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ 

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২জন আহত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

➖

জামাল হোসেন লিটন, চুনারুঘাট◾

চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জনকে পুশ- ইন করেছে ভারতীয় বিএসএফ।তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

(৩০ মে)শুক্রবার ভোরে কোন এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ২২ জন (পুরুষ-০৯ জন, মহিলা-০৮ এবং শিশু-০৫) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ, পরিচয় জানা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান,আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই।খবর পেয়ে বিজিবি সদস্য রা গঠনস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জঙ্গলে উপজাতীয় ত্রিপুরাবাড়িতে রাখা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহীঅফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন এর বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews