1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

মাধবপুরে বিরল প্রজাতির ঈগল উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় এক সাংবাদিক।’

জানা যায়, স্থানীয় সাংবাদিক সুব্রত দেব কৃষি জমির পাশে একটি ঈগল পাখিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পাখিটির ডান ডানা ভেঙে যাওয়ায় তা উড়তে পারছিল না। পরে তিনি মাধবপুর পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসিকে খবর দিলে তার সহযোগিতায় জগদীশপুর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গোলাম কাদিরের তত্ত্বাবধানে ঈগলটি উদ্ধার করা হয়।’

এ ব্যাপারে হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান, “পাখিটি বিরল প্রজাতির একটি ঈগল। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে।” তিনি আরও বলেন, “বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

দ.ক,সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews