বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল 

চুনারুঘাটে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, আসামপাড়ায় দোকান বন্ধ রেখে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মাটিখেকু শাহিন, সৈয়দ আলী ও সিরাজের নেতৃত্বে রাতের আঁধারে প্রতিনিয়ত মাটি কাটা হচ্ছে। মাটি কাটতে বাঁধা দেয়া আসামপাড়া বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া। এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ জন আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আসামপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনের আয়োজন করে।

অদ্য (৪ এপ্রিল) শুক্রবার আসরের নামাজের পর চুনারুঘাটের আসামপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে যোগদান করেন।

তারা বলেন, মাটি খোর শাহিন, সৈয়দ আলী, সিরাজ গংরা রাতের আঁধারে ১০-১২টি ট্রাক্টর যুগে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। বিষয়টি বাজার ব্যবসায়ি ও এলাকাবাসী বাধা দিলে শাহিনের লোকজন এসে লাভলু মিয়া নামে একজন ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এসময় আশপাশের দোকানদাররা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে ৪জন আহত হয়। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আসামপাড়া বাজার সহ এলাকাবাসী মানববন্ধন করেন।

দুই ঘন্টা ব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর খান, বিএনপি নেতা আকরাম খান ও জহুরুল আলম চৌধুরী, যুবদল নেতা শামীম আহমেদ, মিয়া মো:জসীম, জুয়েল খান, কমরেড ফরিদ, শেখ এনাম, উস্তার খন্দকার, হাসিম মেম্বার ও কাজল মেম্বারসহ গণ্যমান্য আরও অনেকেই।

বক্তারা অবিলম্বে শাহিন, সৈয়দ আলী, সিরাজকে গ্রেপ্তার ও তাদের অবৈধ মাটিব্যবসা বন্ধ করার দাবি জানান এবং একজন ব্যবসায়িককে বাজার থেকে তুলে নেয়ার মত দুঃসাহসের বিচার দাবি করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews