বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে ২৩জন ইমাম-আলেম ও হাফেজকে ঈদের মাঠে সংবর্ধিত করা হয়েছে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আদর্শ গ্রাম ঘরগাঁও-এর ২৩ জন ইমাম, আলেম ও হাফেজকে গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরের পবিত্র দিনে এই মহতী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

এই সংবর্ধনায় ০৭ জন ইমাম ও খতিব, ১৩ জন মাওলানা (যার মধ্যে ২ জনকে মরণোত্তর) এবং ০৩ জন কোরআনে হাফেজকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের ইসলামী শিক্ষা ও সমাজ সংস্কারে অবদান অনস্বীকার্য।

সংবর্ধনা অনুষ্ঠানটি ঘরগাঁও শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষার প্রসার ও উন্নয়নে এইসব ইমাম, আলেম ও হাফেজদের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হচ্ছে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সুসংহত হচ্ছে।

এমন একটি মহৎ উদ্যোগ নিঃসন্দেহে ইসলামী শিক্ষা প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রামবাসীর এই সম্মাননা তাঁদের অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য নজির। আশা করা যায়, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামী শিক্ষার প্রসারে আরও বেশি ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews