1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

শ্রীমঙ্গলে ২ শতাধিক খেলোয়ার পেলো তুরস্কের ইফতার সামগ্রী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান উপলক্ষে তুরস্কের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা পক্ষ থেকে প্রায় দুই শতাধিক চা বাগানের খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভিমসী এলাকার স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) এর ট্রেনিং সেন্টারে বিভিন্ন চা বাগান থেকে আসা সুবিধা বঞ্চিত খেলায়ারদের হাতে ইফতার সামগ্রীর তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শি এর শ্রীমঙ্গল ইউনিট এর সভাপতি ঝিনুক বৈদ্য, কোচ আলতাফ হোসেন মুর্শেদ, কোচ দেব প্রসাদ শীল, কোচ লাবনী দোষাদ প্রমুখ।

ঝিনুক বৈদ্য বলেন, আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শিশুদের নিয়ে ফুটবল ও বলিবল প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদেরকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন খেলায় অংশ নিতে সহযোগিতা করি। তাদের জন্যই তুরস্কের দাতা সংস্থা টিকা এর পক্ষ থেকে ইফতার সামগ্রী এসেছে। আজ আমরা এগুলো তাদের হাতে তুলে দিয়েছি।

দ.ক.শুভ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট