1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাধবপুরে রমজান উপলক্ষে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান বিতরণ করা হয়েছে।
অনুদান প্রদান উপলক্ষে ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন,‘সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অপরিসীম।সুতরাং জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে আপনাদের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট পজেটিভ ভূমিকা রাখতে পারে।’
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থাণীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।
অনান্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ, বিএনপির স্থাণীয় নেতৃবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম ও মহল্লার ৩৭ টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ করা হয়।
মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও করণীয় বিষয়েও এ অনুষ্টানে আলোচনা করা হয়।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews