1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে ভয়াবহ আগুনে পুড়ল ৪টি দোকান 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
➖
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ০৪টি দোকান। মঙ্গলবার গভীর রাতে এ আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উপজেলার ধর্মঘর ইউনিয়নে’র ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ভুক্তভোগীদের। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে  গিয়াস উদ্দিন মুদি দোকান, আক্তার মিয়া সারের দোকান , জুবায়েদ কসমেটিক, এবং জাবেদ এর চা স্টল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন সহ অনেকে বলেন, ‘রাতে ব্যবসা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ রাতে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সব দিকে অন্ধকার। সরকারি সহযোগিতা ছাড়াই কোনোভাবেই সামনে চলতে পারব না।
ধর্মঘর ইউ/পির চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, রাতে হঠাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মুদি দোকান সহ বাজারে ০৪টি দোকান আগুন পুড়ে গেছে। অনেকই বলে মুদি দোকানে প্রায় ১৫ থেকে ২০ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং অন্যান্য ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews