বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

৫২’র ভাষা শহিদদের প্রতি চুনারুঘাট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র সংবাদদাতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চুনারুঘাট প্রেসক্লাব।

শুক্রবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শীর্ষ দৈনিক যুগান্তরের সাংবাদিক, জাতিয় প্রেসক্লাবের সদস্য, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য সচিব মোঃ আলমঙ্গীর মিয়া, চুনারুঘাট প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আলাউদ্দিন, কোষাধক্ষ মোহাম্মদ সুমব, সাংবাদিক হারুনূর রশিদ,সহ তোফাজ্জল মিয়া প্রমুখ।

এর আগে চুনারুঘাট শহিদ মিনারে উপজেলা প্রশাসন রবিন মিয়া, চুনারুঘাট থানা, পৌরসভা ও জাতীয়তাবাদীদল বিএনপি’ও অঙ্গ সংগঠন, উপজেলা স্কাউট, ফায়ার সার্ভিস, বন বিভাগ,পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি, লেডিস ক্লাব, মণিপুরী ললিতকলা একাডেমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দ.ক.চুনা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews