বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে দুই শিশুর মুখে বিষ ঢেলে বাবার আত্মহত্যা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

চুনারুঘাটে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা।

গতকাল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- কন্যা আয়েশা আক্তার (৩), কন্যা খাদিজা আক্তার (৫) ও বাবা আব্দুর রউফ (৩২)।

পরিবার জানায়, রউফ দম্পতির প্রায়ই ঝগড়া হতো। গতকাল গৃহবধূ দুই মেয়েকে রেখে এক বছরের শিশুকে নিয়ে বাবারবাড়ি  চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আব্দুর রউফ তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তারপর শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফও মারা যায়।

এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কোনো পুলিশ ফাইল হয়নি বলে জানা গেছে।

দ.ক.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews