1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল প্রাইভেট কারের ৪ জনের

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত।

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যায়।

নিহতরা হলো- ঢাকার ডেমরা এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই সোহেল ভূইয়া (৩৮)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার ডেমরা থেকে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে তারা প্রাইভেট কারে সিলেট আসছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা সিলেটের ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে পৌঁছায়। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেট কারের সংঘর্ষ হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে  ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। নিহত সবাই প্রাইভেট কারের যাত্রী ও চালক। চালক সোহেল ভুইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট