বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চির বিদায় নিলেন সাবেক চেয়ারম্যান হোসাইন আলী রাজন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

মোহাম্মদ শওকত আলী◾

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিড়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট নর্থইস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় ডিসিপি হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভারতসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। আলহাজ্ব হোসাইন আলী রাজন চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জনতার কাছে তিনি প্রতিবাদী ও বিপ্লবী চেয়ারম্যান হিসাবেই বেশি পরিচিত। সামাজিক কাজে ছিলেন একনিষ্ঠ সেবক। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ সর্বপ্রকার জনহিতকর কাজে রেখে গেছেন অতুলনীয় অবদান। শালিসি কাজে বিচারক হিসাবেও তার অবদান মানুষ ভুলতে পারবে না। রাজনৈতিক জিবনে ছিলেন বিএনপির এক বলিষ্ট কন্ঠস্বর, মাঠ কাঁপানো লড়াকু নেতা।

তার মৃত্যুতে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews