সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ইউএনও-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ৪ মাসের কারাদণ্ড বাহুবলে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে ও ভোগান্তি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ চুনারুঘাট থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট পৌর জামায়াতের কমিটি গঠন সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ সুমন, চুনারুঘাট◾

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট পৌরসভার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। ১৮ নভেম্বর, সোমবার সন্ধ্যায় চুনারুঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা আহবান করা হয়। উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।

 

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান, বাইতুলমাল সম্পাদক এস.এম নোমান ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ রায়হান উদ্দিন প্রমুখ। সভায় মোঃ মুহিবুর রহমান মাসুমকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ: সভাপতি: হাফেজ জুবায়ের আহমেদ, মোঃ ছিদ্দিক আলী, হাফেজ এম.এ. জিন্নাহ চৌধুরী, সহকারী সেক্রেটারি নূরে আলম হাবিবি, বায়তুলমাল সম্পাদক: আব্দুল হাই আল মামুন, সহ: বায়তুলমাল: গোলাম কিবরিয়া চৌধুরী, মিডিয়া ও প্রচার সম্পাদক : মোহাম্মদ সুমন, আইন বিষয়ক সম্পাদক : ডা. মো: আব্দুল কাদির এবং ওলামা বিষয়ক সম্পাদক : হাফেজ মাছুম।

 

দায়িত্ব গ্রহণকালে নতুন সভাপতি মুহিবুর রহমান মাসুম সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন-ইসলামী আন্দোলনের দায়িত্বভার বহন করা খুবই কঠিন। আমি মানুষ হিসেবে ভুল ত্রুটির বাইরে নই। আপনাদের চোখে যখনই আমার কোনো ভুল ধরা পড়বে তখনই আমাকে সংশোধনের সুযোগ দিবেন।

 

নতুন সেক্রেটারি জাহাঙ্গীর আলম দলের আনুগত্য এবং শৃঙ্খলা অনুযায়ী সঠিকভাবে দায়িত্বপালনের অঙ্গিকার ব্যক্ত করেন।

 

দ.ক.সুমন.কমিটি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews