1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে সেরা তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত।

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

প্রতিবেদক
আল-আমিন সাঈফী

সেরা তাহফিজ ফাউন্ডেশন প্রতিযোগিতা ও পুরস্কর বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৬ নভেম্বর দিনব্যাপী মাদরাসাতু দারুল আমান মাদরাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সেরা তাহফিজ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন।

 

নূরে মোহাম্মাদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব বদরুর রেজা সেলিম সাহেব এর সভাপতিত্বে মীর মুদ্দাসসীর আহমদ-এর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল হুফফাজ হাফেজ রহমান আলী সাহেব। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন হাফেজ জামাল হোসাইন ফয়সাল, হাফেজ মীর মুদ্দাসীর আহমেদ, হাফেজ সাইফুর রহমান, হাফেজ আল আমিন সাঈফী, হাফেজ আবু বক্কর সিদ্দীক, হাফেজ নাজীম উদ্দিন, হাফেজ আব্দুল মুমিন জয়নুর ও হাফেজ সাদেক আল হুসাইনি।

 

বিচারক মন্ডলী হিসাবে ছিলেন হাফেজ কারী সাব্বির আহমেদ উসমানী, হাফেজ হেলাল, হাফেজ আশরাফুল ইসলাম রাজন ও হাফেজ মারুফ আহমেদ।

 

প্রতিযোগীতায় যথাক্রমে ৫ , ২০ ও ৩০ পারা গ্রুপে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছে। এর মধ্যে হবিগঞ্জ জেলা থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন ৬৬ জন। আগত সেরা হুফফাজ ফাউন্ডেশনের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে অনুষ্ঠান সুসম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে সেরা তাফফিজ প্রতিযোগিতা সমাপ্তি হয়।

 

এ সময় সেরা তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট