বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্প (সিভিডিপি)’র প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

এম ফজলুর রহমান খালেদ◾

সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের অধিনে চুনারুঘাট উপজেলার ৬০টি গ্রামের গ্রামকর্মী ও সদস্যদের নিয়ে একটি মাসিক যৌথ সভার আয়োজন করা হয়। অদ্য ১০ নভেম্বর রোববার সভাটি চুনারুঘাট কৃষি অফিস ভবনে অনুষ্টিত হয়।

উপজেলা সমবায় অফিসার ও সহকারী প্রকল্প পরিচালক কান্তি ভুষন সেন গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন ইবনে সাঈদ উপ প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) তৃতীয় পর্যায় (বার্ড অংশ)  বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাছান জাহাঙ্গীর হিসাব রক্ষক কর্মকর্তা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) তৃতীয় পর্যায় (বার্ড অংশ)। আরও উপস্থিত ছিলেন মোঃ আছাদ মিয়া ও সীতেন্দ্র চন্দ্র দেব সহকারী পরিদর্শক চুনারুঘাট (সিভিডিপি)।

এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম পশু চিকিৎসক চুনারুঘাট উপজেলা পশু হাসপাতাল।

এতে সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের ৬০টি গ্রামের গ্রামকর্মী ও সদস্যরা অংশগ্রহন করেন। এই প্রকল্পের মাধ্যমে সদস্যদের বিভিন্ন প্রকার কাজের উপর সল্প মেয়াদি প্রশিক্ষণ প্রদাহ করে হয়। দুই ও তিন মাসের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বি হিসাবে গড়ে তোলা হয়।

সিভিডিপি’র প্রশিক্ষণের মধ্যে আছে গবাদি পশু পালন, হাঁস মুরগীর খামার পরিচালনা, ইলেকট্রিশিয়ান, মোবাইল মেরামত ও সেলাইয়ের কাজ এবং ড্রাইভিং শেখানো সহ ফ্রিজ মেরামতের কাজ শেখানো হয়।

দ.ক.ডিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews