1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চুনারুঘাটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করুন: মেধাবিকাশ 

কালনেত্র প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

চুনারুঘাটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রশাসনিক কার্যকর পদক্ষেপ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে কার্যক্রম সংহত করার আহ্বান জানিয়েছে চুনারুঘাটের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট ।

আজ রবিবার (১৩ অক্টোবর) সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  চুনারুঘাট একটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ উপজেলা। নদী দখল, দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, এবং অবাধে পাহাড় কাটা, পাহাড় থেকে গাছ চুরি অব্যাহত আছে। পাশাপাশি হর্নের ব্যবহার তীব্র মাত্রায় বেড়ে গিয়েছে। রেমা কালেঙ্গা,  সাতছড়ি সহ চুনারুঘাটের বৃহৎ দুটি বনে অসংখ্য জীববৈচিত্র্য, বিলুপ্ত প্রজাতির গাছ রয়েছে। পাহাড় কাটা, গাছ চুরি অব্যাহত থাকার কারনে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। যা পরিবেশের জন্য ইতিবাচক নয়। মানবকূলের জন্য ধ্বংস ডেকে আনতে পারে৷ কেননা প্রাণীকূল একে অপরের উপর নির্ভরশীল।

পাশাপাশি চুনারুঘাটের নদীগুলো নানানভাবে দখল ও দূষণের শিকার হচ্ছে। ফলে বন্যা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নদী তীরে অবাদে ময়লা ফেলার ফলে নদী দূষিত হচ্ছে। এ সমস্ত বিষয়ে সর্বসাধারণকে সচেতনতার বার্তা দিচ্ছে সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট।

সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ, জলবায়ূ, ক্রীড়া, মানবাধিকার,  শিশু অধিকার, বুদ্ধিভিত্তিক বিকাশ, মেধাস্বত্ব নিয়ে কাজ করছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews