1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আট বছর পর নির্বাচনের সুযোগ: বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা চুনারুঘাটে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ কেয়ারটেকার ছাড়া হচ্ছে না দামোদরপুর শ্মশানের নতুন ঘর বাবুর বাড়িতে মাদকের আখড়া ও শ্মশানঘাটে মদ বিক্রির অভিযোগ; উচ্ছেদ করতে গিয়ে ইউপি সদস্য হয়রানির শিকার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ চুনারুঘাটে মহাপ্রভু মন্দিরের রাসলীলা উৎসবে ওসি মোঃ সাইফুল ইসলাম সংবর্ধিত চুনারুঘাটের ছয়শ্রী মনিপুরী পাড়ায় ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব অনুষ্ঠিত সংবাদ লেখার ছয় চাবিকাঠি: 5W+1H- সাংবাদিকতার প্রাণ  চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার দায়ে মনজুর রহমান রাতুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মনজুর রহমান রাতুল উপজেলার বনগাঁও এলাকার (আমু রোড) লুৎফর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমকান্দি স্লুইসগেট সংলগ্ন এলাকায় অনুমতি ব্যতীত মাটি কাটা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ এবং ফসলি ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews