1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চা বাগান শ্রমিকদের বহু প্রত্যাশিত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার চা বাগান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক জাকির হোসেন।

চুনারুঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং: বি-৭৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত ‘বাচাশ্রই নির্বাচন কমিশন, ২০২৬’-এর পক্ষ থেকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

কমিশনের পরিচালক ও সদস্যসচিব মো. আব্দুল আল আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা-বাগান ও পঞ্চায়েত এলাকায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের চা-বাগান অঞ্চলগুলোয় এখন বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া।

কাালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews