1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
একজন মানুষের জীবনের সব গল্প কি আমরা জানি? মানবতার টানে নিজেদের অর্থায়নে প্রতি শুক্রবার খাবার বিতরণ, ৮ম সপ্তাহে পশ্চিম জয়পুর তরুণ সমাজ মাওলানা মুখলিছুর রহমান হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে চুনারুঘাট পৌর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মীর ফয়সল আহমেদের উপন্যাস ‘হিয়ারেখা’ নিয়ে পাঠচক্র ও হুমায়ূন আহমেদের জন্মদিন পালন  মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প

মানবতার টানে নিজেদের অর্থায়নে প্রতি শুক্রবার খাবার বিতরণ, ৮ম সপ্তাহে পশ্চিম জয়পুর তরুণ সমাজ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

হবিগঞ্জের বাহুবলে মানবিক উদ্যোগ নিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পশ্চিম জয়পুর তরুণ সমাজ’। প্রতি শুক্রবার নিজেদের উদ্যোগ ও অর্থায়নে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন সংগঠনটির তরুণ সদস্যরা। ইতোমধ্যে তাদের এ মানবিক কার্যক্রমের অষ্টম সপ্তাহ পূর্ণ হয়েছে।

জানা যায়, গ্রামের কয়েকজন তরুণের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া। প্রতি সপ্তাহে শুক্রবার বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার বিতরণ করেন। কখনো রেলস্টেশন, কখনো এতিমখানা, আবার কখনো এলাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দেন তারা।

এ কার্যক্রম পরিচালনায় রয়েছেন আলমগীর সরকার, রাজিব মিয়া, লিটন মিয়া, আলী আজগর বাবু, ইমন মিয়া ও জাবেদ মিয়া। তাঁদের পাশাপাশি গ্রামের অন্যান্য তরুণরাও নিজেদের সুবিধামতো সময় বের করে এ মানবিক কাজে অংশ নেন। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, আবার কেউ খাবার প্রস্তুত ও বিতরণে সহযোগিতা করছেন।

উদ্যোক্তারা জানান, শুরু থেকেই নিজেদের ব্যক্তিগত অর্থ সংগ্রহ করে খাবার তৈরি ও বিতরণের ব্যয় বহন করা হচ্ছে। কোনো আনুষ্ঠানিক অনুদান বা বড় ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই তরুণদের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি এগিয়ে চলছে। তবে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে এলে এ উদ্যোগের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

তাঁরা আরও জানান, মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তাঁদের আনন্দ। ভবিষ্যতে সহযোগিতা পেলে আরও বেশি অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার ইচ্ছা রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পশ্চিম জয়পুর তরুণ সমাজের এমন উদ্যোগ সমাজের অন্য তরুণদেরও মানবিক ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে। পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews