1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজ ও মানুষের কল্যাণে সেলিম আহমেদের নিঃস্বার্থ অবদান চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ অনৈতিক শিক্ষা ভালো জাতি গড়তে পারে না হবিগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ চুনারুঘাটে আন-নূর ইসলামিক মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে পরামর্শ সভা আহম্মদাবাদে নিম্নমানের চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ: চরম অসন্তোষ ড. এম এ রশীদ : প্রকৌশল জগতের এক উজ্জল নক্ষত্র বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎

চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ

আলা উদ্দিন চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চুনারুঘাটের মুখ উজ্জ্বল করেছেন তাসনিম আক্তার। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী তাসনিম চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) পড়াশোনার জন্য প্রায় ৫৮ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন।

তাসনিম বর্তমানে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে তাঁর বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় তাসনিম প্রতিবছর ১১ হাজার মার্কিন ডলার করে পাওয়ার কথা রয়েছে। তাঁর উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন। তাঁর সেই প্রচেষ্টার ফল হিসেবে ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তিসহ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পান।

তাসনিমের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য চুনারুঘাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাসনিম আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews