1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী সংগঠন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গৌরবে-সৌরভে ৩৭ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে “বৈচিত্র্যের উৎসব” শিরোনামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ৩৭তম বর্ষের শুভ সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ,সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু,পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, হবিগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আ: হাই, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী,পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় পাল,নাসির উদ্দিন,আমিনুল ইসলাম সুজন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ পরিষদের উপদেষ্টা, কার্যকরী সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিশু-কিশোর শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, “শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা” এই স্লোগানকে ধারণ করে ৩৭ বছর ধরে চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনে এই পরিষদের ভূমিকা অনস্বীকার্য।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় তারপর কেক কাটা শেষে শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সংগঠনটি জানায়, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ কোনো নিছক বিনোদনমূলক সংগঠন নয়; সমাজ, মানুষ, দেশ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান। সব ধরনের অসুন্দর, অপসংস্কৃতি ও অশুভের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক সংগ্রাম অবিরাম। ৩৭তম বর্ষকে স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ইতিহাসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে চুনারুঘাটে বসবাসকারী ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন দৃঢ় করাই অন্যতম প্রত্যয়।

দ্বিতীয় দিন শুক্রবার ২ অক্টোবর আয়োজনে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।

দ্বিতীয় পর্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার জনাব মো. তারেক মাহমুদ।
সুর, নৃত্য, ঐতিহ্য ও আনন্দের এই মিলনমেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছে পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews