1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ 

মাধবপুর উপজেলা বিএনপি নেতা অলি উল্লাহর মৃত্যুতে এমপি ফয়সল এর শোক প্রকাশ 

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান হাজী মো. অলি উল্লাহ ইন্তেকাল করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
বুধবার দেওয়া এক শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ ছিলেন তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও রাজনৈতিক সহযাত্রার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন।

শোকবার্তায় সংসদ সদস্য মরহুম হাজী মো. অলি উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৈয়দ মো. ফয়সল বলেন, প্রিয়জন হারানোর এ অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তাঁদের দান করেন।

হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews