
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে চুনারুঘাট পৌরসভার আয়োজনে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৬ নং ওয়ার্ডের হাজী আলিম উল্লাহ আলিয়া মাদ্রাসায়৷
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব গালিব চৌধুরী। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপস্থিত সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দ.ক.সিআর