1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ চুনারুঘাটের প্রমার গৌরবময় সাফল্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি, ভেকু জব্দ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত জেল থেকে বেরিয়ে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার

চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে চুনারুঘাটে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য পরিবেশন করে। তাদের প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে জাতীয় কবির সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

পরে একই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট (ডিসিপি) উচ্চ বিদ্যালয়েও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ.ক.জেএইচএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews