1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ 

চুনারুঘাটে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গতকাল ২১ সেপ্টেম্বর (সোমবার) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুনারুঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওঃ আবু তৈয়ব আল হুসাইন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হক সরদার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি দরবেশ আলী মুহুরী, সাধারণ সম্পাদক বাছির আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় চুনারুঘাটকে মাদকমুক্ত ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও বর্তমান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নেতৃবৃন্দ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews