1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ চুনারুঘাটের প্রমার গৌরবময় সাফল্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি, ভেকু জব্দ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত

ন্যাম ভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মরিয়ম খাতুনকে কীভাবে এবং কেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হয়। পরে গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম।
এরপর ২২ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হলেও, মৃত্যুর কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews