1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের

ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতার বার্তা ও ইশতেহার প্রকাশ করেছেন মোঃ শামছুল আলম ফুল মিয়া। তিনি চুনারুঘাট উপজেলা অবসপ্রাপ্ত সৈনিক সমিতির সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবক হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয় ব্যক্ত করে তিনি ৭ দফা অঙ্গীকারের ভিত্তিতে এলাকা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তার ঘোষিত নির্বাচনী অঙ্গীকারসমূহ হলো:

আইনের শাসন: সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুনিশ্চিত করা।

শিক্ষা ও চিকিৎসা: স্বাস্থ্য ও শিক্ষ খাতে আধুনিক সুবিধা বৃদ্ধি করা।

মাদকমুক্ত সমাজ: যুবসমাজ ও এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা।

অবকাঠামো উন্নয়ন: উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা প্রণয়ন।

কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ: সরকারের সকল সুবিধা কৃষকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া।

সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি বাসযোগ্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন।

দুনীতিমুক্ত সেবা প্রদান: অসহায় মানুষদের জন্য নির্ধারিত সরকারি সাহায্য-সহযোগিতা শতভাগ দুর্নীতিমুক্ত রেখে সরাসরি প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া।

আহম্মদাবাদ ইউনিয়নকে একটি অনুকরণীয় ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন প্রার্থী মোঃ শামছুল আলম ফুল মিয়া।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews