
বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট মধ্যে বাজার থেকে শুরু করে র্যালীটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ করে।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত হন পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক দলীয় লোক অংশ গ্রহন করেন।
র্যালী শেষে বিকেল ৫টায় উপজেলা হল রুমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীরের মনোমুগ্ধকর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম টলু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজ কোটের পিপি এডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল ইসলাম, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মোজাম্মেল চৌধুরী, সেক্রেটারি জালাল আহমদ, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু, ১০নং মিরাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম শ্যমল তালুকদার, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ সহ পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন সহ সকল পর্যায়ের নেত্রী বৃন্দ।
বিশেষ আকর্ষণ ছিল ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু’র আয়োজনে আহম্মদাবাদ থেকে দলীয় ১০০ মটরসাইকেল আরোহী নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহনের আনন্দ মিছিলটি।
দলীয় এক নেতার মাধ্যমে জানাযায়, র্যালী ও আলোচনা সভায় চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফয়সল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা হলেও তিনি দলীয় কাজের কারণে উক্ত প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।
দ.ক.সিআর