1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
টিসিবির ডিও তুলতে ঘুষের অভিযোগ ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জুই আক্তারের বদলিজনিত বিদায় অনুষ্টান সম্পন্ন বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ : সচেতন মহলের ক্ষোভ  ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: চুনারুঘাটে এমপি ফয়সল সংস্কৃতির আলোয়, সুরের ছন্দে- চুনারুঘাটে একটি সুন্দর সন্ধ্যার আহ্বান  পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ ঘোষণা ইসির চুনারুঘাটের নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামের কঠোর অভিযানে কোণঠাসা অপরাধীরা বাহুবলে ভুয়া ডেন্টিস্ট শফিকুরের বিরুদ্ধে অপচিকিৎসা ও অবৈধ ক্লিনিক পরিচালনার অভিযোগ, তদন্তের দাবি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান প্রতীক এর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: চুনারুঘাটে এমপি ফয়সল

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপজেলার ৮৪টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার আন্তরিক। শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সংকটময় সময়ে চুনারুঘাট-মাধবপুরসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাধবপুর ও চুনারুঘাটে কোনো চাঁদাবাজ ও দখলদারের ঠাঁই হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

সংসদ সদস্য বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সায়হাম গ্রুপের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

উল্লেখ্য, সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মোট ২০৩টি পূজামণ্ডপে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২০ লাখ টাকারও বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews