
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের কুখ্যাত মামলাবাজ জবর দখলকারী,হোসেন আলী মীর গতরাতে চুনারুঘাট থানা পুলিশের হাতে আটকে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আটক হোসেন আলী মীর কালিশিরী গ্রামের মৃত আতাব উল্লা মীরের ছেলে।
জানা যায় গত ১৫ আগস্ট দুপুরে হোসেন আলী মীরের আপন ছোট ভাই আকবর আলী মীরের জমি জোরপূর্বক দখল করতে গেলে তার স্ত্রী আরিফা আক্তার বাধা দেয়। তাকে হোসেন আলী মীর ও তার পরিবারের লোকজন মারধর এবং গুরুতর যখম করে। স্থানীয় লোকজন আরিফা আক্তার কে মারধরে বাধা দিতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাতে গুরুতর আহত করে। পরবর্তীতে গ্রামের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করে।
গতরাতে আহত আরিফা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ হোসেন আলী মীর কে গভীর রাতে চুনারুঘাট বাল্লা সড়ক থেকে আটক করে।
কালিশিরী গ্রামের বিশিষ্ট মুরুব্বি চানঁ মিয়া লস্কর বলেন, হোসেন আলী মীর একজন মামলা বাজ, দুষ্কৃকৃতকারি জবরদখলবাজ, পর সম্পদ লুণ্ঠনকারী এক দৃশ্য তো দস্য,। সে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষদের উপরে বিভিন্নভাবে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করছে। এমনকি দালালের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিভিন্ন বুয়া স্ট্যাম্প ব্যবহার করে এলাকার নিরীহ মানুষদের স্বাক্ষর নকল করে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে গরিব মানুষদের নিঃস্ব করছে।
ইতিমধ্যেই হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে জাল দলিল প্রতারণা জবরদখল সহ বিভিন্ন মামলা রয়েছে। এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবী করছে।
কালিশিরী গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, মীরের আপন চাচা ১১০ বছর বয়স্ক মতলব মীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন, বিশিষ্ট মুরব্বি হাজী মনসুব উল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, আকবর আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আক্কাস আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এডভোকেট এমরান লস্করের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, কাদির মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, আবুল মীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, রহমত আলী মীর এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সহ এলাকার শত মানুষের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা করে আসছেন মামলা বাজ প্রতারক হোসেন আলী মীর।
দ.ক.সিআর