1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

চুনারুঘাটে দূর্বৃত্তের হাতে আটক সরকারি নারী কর্মচারীকে পুলিশের উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও তার শিশু বাচ্চাকে বাড়িতে আটকে রেখে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে পুলিশ দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জানা যায়, শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জুনু আক্তার,শিশু বাচ্চা সামিয়া আক্তার ও বয়স্ক মাকে তার বাড়িতে আটকে রেখে তার বাসুর সেলিম মিয়া,রুবি আক্তার,সাদিয়া আক্তার,সুমাইয়া আক্তার,সাদিকা আক্তার মিলে আটকে রেখে মারপিট করে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানতে পেরে পুলিশ পাটিয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
হাসপাতালে ভর্তিকৃত জুনু আক্তার জানান চুনারুঘাট পৌর শহরের মা সেনিটারি সাপ্লাই এর মালিক উনার স্বামীসহ ৩ ভাই। কিন্তু স্বামীর বড় তার নিজের নামে একা নিয়ে যাওয়ায় এদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তারা মা,বাচ্চাসহ তাকে আটকে রেখে মারপিট করে স্বর্ণের চেইন,কানের দোল তারা চিনিয়ে নেয়। মারপিটে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিক বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপানে তিনি চিকিৎসার পরে মামলা করবেন বলে জানান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,বিষয়টি জানতে পেরে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews