1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনজীবন, হাসপাতালে বাড়ছে দুর্ভোগ, বিপাকে পোল্টি খামারি সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার রাজার বাজার স্কুল থেকে জিপিএ-৫, শিক্ষক দম্পতির মেয়ে সুকন্যার কৃতিত্ব চুনারুঘাটে প্রতিনিয়ত লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রাহক মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? হযরত শাহ আজম রহ এর ৪৬তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট চুনারুঘাটে বহিস্কৃত জামায়াত নেতা সাজলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, মৌলভী চা বাগানে কর্মবিরতি চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট

সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অন্য একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তিনজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত দম্পতির ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন। ঘটনার সময় বাসায় আর কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews