1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

চুনারুঘাটের ঘনশ্যামপুর থেকে গাঁজা সহ তিন মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যায়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ভেতর থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মো: শিমু মীর (৪২), একই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫), ইলিয়াস মিয়া (৪০)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন এবং পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দ..সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews