চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যায়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ভেতর থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মো: শিমু মীর (৪২), একই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫), ইলিয়াস মিয়া (৪০)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন এবং পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
দ..সিআর.২৬