1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল ও সম্পাদক অ্যাডভোকেট জসিম নির্বাচিত ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ ভারতে শিক্ষার্থী ও গণ-আন্দোলন: একটি পর্যালোচনা পিতা হত্যার বদলা নিতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন যে নারী বাহুবল পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য হলেন শামসুল হক ও জামাল নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন | প্রবন্ধ চুনারুঘাটে ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড  মাধবপুরে সাংবাদিকদের উপর হামলা

ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতা শাহ রাজিব আহমেদ রিংগনসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী খন্দকার আব্দুল্লাহ পারভেজ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহবুবে সুবাহান মুন্না, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন রানা এবং ছাত্রনেতা শিবলু, ইমন, রাকিব, সাহিন, বায়জিদ, দোলাল, নাইম, মোসাব, পারভেজ খান, জয়নাল, অনিক, মোতাব্বির, বিলাল, উজ্জল, সাইফুদ্দীন, সুমন, রাজু, রাকিব ও সজলসহ শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews