1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচীর আওতায় রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কালনেত্র প্রতিবেদক: “সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি আজ ১৫ জুলাই শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য বুধবার চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ আহমদ আখঞ্জী, সহকারি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শিক্ষক সালেহ আখঞ্জী জানান, গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

শিক্ষিকারা জানান, বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে। এমনকি বিদ্যালয়ভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews