1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে টিকটক পরিচয়ে প্রেম, নিখোঁজের দুই মাস পর উদ্ধার মা-মেয়ের সংগ্রামে লেখা মুক্তিযুদ্ধের এক অন্তরালের গল্প লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বর্ষ আজ হবিগঞ্জে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতা সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক ও কমিটি গঠন ২৩ দিনেই বদলে গেল চুনারঘাট থানার চিত্র: জনআস্থার নতুন ভরসা জনবান্ধব ওসি সাইফুল ইসলাম চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা 

বাহুবলে চলন্ত ট্রেন থেকে পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

জসিম উদ্দিন, বাহুবল: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে সিলেটের জকিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ১২ জুলাই ২০২৬ সকালে সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত মো. রাজন আহমেদ এর বয়স ৩৫ বছর। তিনি সিলেট জেলার জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের গন্দদন্ত্ব গ্রামের বাসিন্দা। উদ্ধারের সময় তার পরনে ব্রাজিল ফুটবল দলের জার্সি ছিল।
ঘটনার বিবরণ:পারিবারিক সূত্রে জানা গেছে, রাজন ঢাকা থেকে ট্রেনযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাহুবলের সাটিয়াজুরী এলাকায় চলন্ত ট্রেন থেকে দুর্ঘটনাবশত তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দাস আইনি প্রক্রিয়ায় লিখিত মেমোর মাধ্যমে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নং- ২১/২০২৬ দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রাশেদ পারভেজ ছায়িম।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

রাজনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দ.ক.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews