রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ রহমত আলী : জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার শুধুমাত্র ৪ মাস বয়সী। তাই ১৭ বছরের জঞ্ঝাল ঘোচাতে আমাদের সময় লাগবে।

তিনি উল্লেখ করেছেন যে, আগে জোর করে একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তাদের কোন দৃশ্যমান ভূমিকা ছিলনা। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে, জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা ছিলনা।

শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, নদীর বাঁধার সংস্কারে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে। ইনশাআল্লাহ্, এ মৌসুমেই এটি সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, অ্যাডভোকেট গুলজার খান প্রমূখ।

দ.ক.সিআর

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews