রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

জুবায়ের আহমেদ, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (আমেনা) নামের আট বছর বয়সী এক ইতালি প্রবাসী শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরশিয়া ইতালির নাগরিক। তার বাবা বাপ্পি এবং মা জান্নাত (মৌসুমী) ইতালি প্রবাসী এবং তাদের দেশের বাসা ঢাকায়। সম্প্রতি তারা লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামে নানা মোহাম্মদ ইলিয়াস আহমেদের (তালুকদার) বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহত শিশুর আত্মীয় জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে আরশিয়াকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতভর আশপাশের বিভিন্ন স্থানে ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ১১ জুলাই শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা বাড়ির পাশে বর্ষার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পানি থেকে ভাসমান অবস্থায় শিশু আরশিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, শিশুটির রাতে নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি এই ঘটনা।

এই ব্যাপারে লাখাই থানা ওসি শরীফ আহমেদ জানান , আমি শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

দ.ক/এম.জেএ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews