1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে ও ভোগান্তি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

আসাদ ঠাকুর: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার বাসুল্লা রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ব্রিজে বালুমাটি বাহী ট্রাকর চলাচল করায় সড়কের সাথে ব্রিজটি এখন বেহাল অবস্থা। ব্রিজের বিভিন্ন স্থানে ফাঁটলসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষগণ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লক্ষাধিক মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ব্রিজ নির্মাণের পর অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মাটিবাহী ট্রাক, ট্রাক্টরের ফলে ব্রিজ রীতিমতো হুমকির মুখে পড়েছে। ব্রীজের এপ্রোচ ঝুকিতে আছে।

সরেজমিনে দেখা যায়, রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পাশাপাশিই অবস্থিত। এসকল প্রতিষ্টানের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রায় দুর্ঘটনায় পড়তে হয়েছে বালু বাহনের আনাগোনায়। এ নিয়ে শিক্ষার্থী সহ সাধারণ বাসিন্দাদের মানববন্ধন, আন্দোলনও হয়েছে। তবুও দেখা যায়, কোথাও কোথাও রাস্তার পাশে বড় বালুর ঢিবি সৃষ্টি করা হয়েছে। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

এছাড়া দীর্ঘদিন বালু উত্তোলনের ফলে ব্রিজটি হুমকির মুখে আছে।

এলাকাবাসীর দাবি যতদ্রুত সম্ভব ব্রিজ রক্ষায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা। এবং এপ্রোচ (ব্রীজ ও সড়কের সংযোগ মুখ) রক্ষায় প্রয়েজনীয় ব্যবস্থার উদ্যোগ নেয়া।

দ.ক/এ.টি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews