সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত বাহুবলে নির্বাচন অফিসে সেবা না হয়রানি? বাড়ছে ভুক্তভোগীদের অভিযোগ Volunteer Development Forum-VDF-র জেলা এম্বাসেডর চুনারুঘাটের খালিদ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত চুনারুঘাটে আমুরোড স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত দারিদ্র্য, বেকারত্ব ও সংস্কৃতির সংকটে পিছিয়ে পড়ছে চুনারুঘাট অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি চুনারুঘাটের গাজীপুরে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত  চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদরে বসন্তকুমারী পালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বিকেজিসি)-তে ঝাকজমকপূর্ণ জনজীবনের সাথে গভীরভাবে সম্পর্কৃত দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৯ জুন (রোজ সোমবার) প্রথম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মঈনুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

দ্বিতীয় ধাপে ছিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারাদেশে প্রায় ২৯০০০ স্কুলে একযোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব আহমেদ আলী মুকিব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ অনুষ্ঠানে সহযোগীতা করে লেইস প্রজেক্ট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাছিমা আক্তার খানমের সুযোগ্য দিকনির্দেশনায় ও সকল শিক্ষকের সহযোগীতায় উল্লেখিত দুটি অনুষ্ঠান নিখুঁতভাবে সম্পন্ন হয়।

প্রধান শিক্ষক নাছিমা আক্তার খানম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দ.ক/বিকেজিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews