1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চা বাগানের সংযোগ সেতু পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে দুই বাগানের শিক্ষার্থীসহ অন্তত ৮ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে উৎপাদিত চা পাতা পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাগানের স্বাভাবিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২জুন) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কসহ মাঝের অংশ ধসে যায়। প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করেছিল। কয়েক বছর আগে ঢলের আঘাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

কাপাই চা বাগানের বাসিন্দারা জানান, এই সেতু দিয়ে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। সেতুটি ধসে পড়ায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ছাড়া কাপাই চা বাগানে উৎপাদিত চা পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য লস্করপুর কারখানায় নেওয়া হয়। বর্তমানে কয়েক কিলোমিটার পথ ঘুরে চা পাতা পরিবহন করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী বলেন, “দুই বাগানের প্রায় ২ হাজার শ্রমিক পরিবারের ৮ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঢলের পানি নামার ছড়াটি বড় হয়ে যাওয়ায় সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

লস্করপুর চা বাগানের ব্যবস্থাপক মো. সাজ্জাদুল হক বলেন, “সেতুর মাঝের পিলারও ভেঙে পড়েছে। এটি আর মেরামতযোগ্য নয়। এখানে নতুন সেতু নির্মাণ ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

চুনারুঘাট উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ফজলুল হক জানান, বাগান কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য দ্রুত সদর দপ্তরে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews