1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশা’র আউশকান্দি শাখার এল.টি.এস গ্রাহককে মেয়াদ শেষে লাভসহ চেক প্রদান বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৩০ চুনারুঘাটে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের ধ্বস পরিদর্শনে এমপি চুনারুঘাটের রামগঙ্গা এলাকায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ হবিগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত খান্দুরা দরবারের মজ্জুব পীর সৈয়দ রফিকুল হুসাইনের চেহলাম সম্পন্ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হবিগঞ্জে মুনতাহা ট্রাভেলস এর বিরোদ্ধে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বিচার দাবী চুনারুঘাটে বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট চুনারুঘাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

খান্দুরা দরবারের মজ্জুব পীর সৈয়দ রফিকুল হুসাইনের চেহলাম সম্পন্ন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

জামাল হোসেন লিটন: বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান্দুরা উত্তর হাবেলীর মজ্জুব পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ রফিকুল হুসাইন প্রকাশ রফিক মিয়া এর চেহলামে আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (১৫ জুন) সকাল থেকে দিন ব্যাপী মরহুমের বড় সন্তান পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ মজিবুল হুসাইন লিটন, ছোট সন্তান পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ আশরাফুল হুসাইন জনি ও কন্যা সন্তানের জামাতা মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফির সমন্বয়ে আয়োজিত চেহলামে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম সহ পরিবারের লোকজন নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, খতমে সহীহ বুখারী শরীফ পাঠ এবং শেষে মরহুম পীরসাবসহ পরিবারের সকলের মাজার শরিফে শায়িত মুর্দাদের জন্য জিয়ারত করা হয়।

পরে মরহুম মজ্জুব পীর তরিকত আলহাজ্ব সৈয়দ রফিকুল হুসাইন রফিক মিয়ার কর্মজীবন আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত চেহলাম ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আত্মীয় স্বজন, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মুহাদ্দিস, মুনাসির, মুফতি ওলামা- মাশায়েখসহ এলাকার নারী-পুরুষ, হবিগঞ্জ ও বি-বাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-বৃন্দ মুরিদান সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-মুরিদান, অসহায় হতদরিদ্র, ফকির -মিসকিনসহ প্রায় পনের হাজার লোক উপস্থিত থেকে তাবারক গ্রহণ করেন।

উল্লেখ্য যে, খান্দুরা উত্তর হাবেলী মজ্জুব পীরে তরিকত মরহুম আলহাজ্ব সৈয়দ মাইজুল হুসাইন প্রকাশ উন্দা মিয়া ও মরহুমা সৈয়দা আঁকিকুন্নেছার সন্তান মজ্জুব পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ রফিকুল হুসাইন রফিক মিয়া ১৯৩৪ খ্রীষ্টাব্দে খান্দুরা হাবেলীতে জন্ম গ্রহণ করেন এবং তিনি বংশানুক্রমে আল্লাহর পীর দরবেশ ও ওলি-আউলিয়া ছিলেন। উনাদের দেশ-বিদেশে লক্ষাধিক আশেকান ও ভক্ত-মুরিদান রয়েছে।

তিনি কর্মজীবনে সর্ব প্রথম হবিগঞ্জ সদর উপজেলার পৈইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে তিনি ১৯৯২ সালে সিলেট রামেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পর অবসরপ্রাপ্ত হন। পরবর্তিতে বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি নিজ বাড়িতে এসে দেশ-বিদেশের লক্ষাধিক আশেকান ভক্ত মুরিদান প্রতি মনোনিবেশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি চাচাতো বোন সৈয়দা হোসনে আরা কে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। সাংসারিক জীবনে তিনি ৩ ছেলে ৫ মেয়ের জনক ছিলেন। শেষ পর্যায়ে তিনি প্রথম ছেলে আলহাজ্ব সৈয়দ মজিবুল হুসাইন লিটন ও দ্বিতীয় ছেলে আলহাজ্ব সৈয়দ আশরাফুল হুসাইন জনিকে খলিফার দায়ভার তুলে দেন। তাহাদেরও দেশ-বিদেশে হাজার হাজার ভক্ত-মুরিদান রয়েছে। রফিক মিয়া পীরসাবের তৃতীয় ছেলে সৈয়দ তালা বুল হুসাইন প্রকাশ আজমান মিয়া অধ্যায়নরত অবস্থায় মৃত্যুবরণ করেন। বড় মেয়ে সৈয়দা সালোয়ারা ডলি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার লন্ডন প্রবাসী মোঃ নূরুল হক চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় মেয়ে সৈয়দা সালেহা শিউলি মৌলভীবাজার জেলার বালিকান্দি সাহেব বাড়ির সৈয়দ মোসাইন আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তৃতীয় মেয়ে সৈয়দা সায়েদা হেপি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার রামদা গ্রামে মঈনুল আহমেদের সাথে সংসার পাতেন। চতুর্থ মেয়ে সৈয়দা ফাতেমাতুজ জোহরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পঞ্চম মেয়ে সৈয়দা সালমা শিল্পী মৌলভীবাজার জেলার রাদগাও ফকির বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ মোহাম্মদ জুনাইদের সাথেন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে মজ্জুব পীরসাব আলহাজ্ব সৈয়দ রফিকুল হুসাইন রফিক মিয়া গত ৯ মে (শনিবার) রাত সাড়ে ১১ টার সময় নিজ বাড়িতে প্রায় ৯২ বছরে বয়সে বার্ধ্যক জনিত কারণে মৃত্যু বরণ করেন।

আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট