1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা

শায়েস্তাগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্যকর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দেশবাসী লক্ষ্য করছেন ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাহাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয় এজন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন সরকারে এই প্রধন তথ্য কর্মকর্তা।

শনিবার( ১৬ মে) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিলেটের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনারে’ ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন- উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ওলিদুর রহমান ।
বক্তব্য রাখেন -শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি আ স ম আফজল আলী, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।

সেমিনারে শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সাংবাদিকরা তথ্যপ্রবাহের স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews