1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বাহুবলে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের রাস্তা উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুমন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিহারীপুর গ্রামের রাস্তার ইট সলিং উন্নয়ন কাজ মেসার্স ইমা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। তবে কাজের বিভিন্ন পর্যায়ে ইস্টিমিট অনুসরণ না করার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, হেজিং ৫ ইঞ্চি করার পরিবর্তে ১০ ইঞ্চি হয়েছে, বালু ফিলিংয়ের ক্ষেত্রে ৪ ইঞ্চির পরিবর্তে ১ ইঞ্চি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া সলিংয়ের সময় ইটের বড় গর্তগুলো ইটের টুকরা দিয়ে ভরাট না করে কাজ সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ৩১৫ ফুটের স্থানে ৩১২ ফুট রাস্তা নির্মাণ করা হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।

স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের কারণে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষকে সরেজমিন তদন্ত করে সঠিকভাবে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা স্হলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ঠিকাদার আমাদের কাছে কাজ এখনো হেন্ডভার করেনি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews