1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

হবিগঞ্জ শহরের যানজট নিরসনে সড়ক সংস্কার ও সম্প্রসারণের দাবি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে গুরুত্বপূর্ণ একটি সড়ক দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি উঠেছে। সদর হাসপাতালের সম্মুখ থেকে মরা খোয়াই নদীর তীর ঘেঁষে স্টাফ কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার ও শ্যামলী এলাকা হয়ে চৌধুরী বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে এক লেন হওয়ায় যান চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের মতে, সড়কটি দ্রুত সংস্কার করে এক লেন থেকে দুই লেনে উন্নীত করা হলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে হাসপাতালমুখী রোগী ও জরুরি সেবাগ্রহণকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুসফিক আহমেদ বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে হবিগঞ্জ পৌর প্রশাসকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতন মহল। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শহরবাসীর দুর্ভোগ লাঘব হবে—এমনটাই প্রত্যাশা সকলের।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews