বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

লংলা কলেজের শিক্ষক পরিষদের চুনারুঘাট ভ্রমণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: আজ ২৮ মার্চ শনিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ চুনারুঘাট ভ্রমণে আসেন। সাতছড়ি জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনসহ ত্রিপুরা সম্প্রদায়ের সাথে তারা মতবিনিময় করেন।

সেখানে মধ্যাহ্নভোজন শেষে তারা চন্ডীতে এক চা-চক্রে যোগদান করেন। তারপর তারা পদক্ষেপ গণপাঠাগারের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদান করেন। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন লংলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গভর্নিং বডির সদস্য উস্তার মিয়া, সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, নাজমা বানু, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত দেবনাথ, মোহাম্মদ মাজহারুল ইসলাম ও হেলাল খান।

পাঠাগারের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন হুমায়ুন কবির মিলন, সোহেল আহমেদ, আনোয়ার হোসেন বিপ্লব, ফাহমিদা আলম পপি, হুমায়ুন কবির চৌধুরী, এসএম মিজান, রূপুদেব ও রোমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক চম্পা কলি রায়, সহকারী অধ্যাপক আব্দুল মালেক, গোলাপ মিয়া, প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, সাফায়েত উল্লাহ, আক্তার হোসেন, সমরেশ কুমার দাস রায়, সুরজিৎ কুমার দেব, ফায়সাল আহাম্মেদ, জহরলাল চক্রবর্তী, তাহিয়া খন্দকার, উর্মি চৌধুরী, কম্পিউটার অপারেটর তোফায়েল বেগ, অফিস সহকারী সাদেক চৌধুরী প্রমুখ।

শিক্ষকবৃন্দ চুনারুঘাটবাসীর উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে জানান, পদক্ষেপ গণপাঠাগারের এ আয়োজন আমাদের সম্মানিত করেছে। তাছাড়া পদক্ষেপের মতো এ ধরনের একটি প্রতিষ্ঠান আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। পাঠাগারের যেকোন প্রয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজ পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবং তারা চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি ভবন পরিদর্শন করেন।

সফরকারি শিক্ষকবৃন্দ ঐতিহাসিক মুড়ারবন্দ মাজার শরীফ জিয়ারত শেষে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দেন।

জানা যায়, চুনারুঘাটের ভূ-প্রাকৃতিক অপার সৌন্দর্যে অভিভূত হয়েছেন ভ্রমণে আসা লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews