1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

উঁচু-নিচু টিলা আর সবুজ চা বাগানে ঘেরা সাতছড়ি উদ্যান, চুনারুঘাট | দর্শণীয় স্থান

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২৪৩ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যান। উদ্যানের ভেতরে সাতটি ছড়া বা ঝরনা ছিল, সেখান থেকেই সাতছড়ি জাতীয় উদ্যানের নামকরণ। সেই সাতটি ঝরনা না থাকলেও কিছু কিছু এখনো দেখা মেলে সেখানে।

প্রায় ১৯৭ প্রজাতির প্রাণীর বসবাস এই উদ্যানে। এর মধ্যে পাখি রয়েছে ১৪৯ প্রজাতির, স্তন্যপায়ী রয়েছে ২৪ প্রজাতির, ১৮ প্রজাতির সরীসৃপ এবং ৬ প্রজাতির উভচর প্রাণী রয়েছে সেখানে। বিলুপ্তপ্রায় অনেক প্রাণী ও বিরল প্রজাতির গাছপালা দেখতে যেতে পারেন এই উদ্যানে। এখানে রয়েছে সুউচ্চ একটি ওয়াচ টাওয়ার। সেখানে দাঁড়িয়ে পুরো বনকে দেখা যায়।

সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে এলে আপনি উঁচু-নিচু টিলার সঙ্গে সবুজ চা বাগানের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কীভাবে যাবেন: মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া থেকে সিএনজি চালিত অটোরিকশা করে চা বাগান দেখতে দেখতে সাতছড়ি এসে পৌছাতে ভাড়া গুনতে হবে জনপ্রতি ৩০ টাকা। লোকাল যেকোনো পরিবহনের সাহায্যে যেতে পারবেন মনোমুগ্ধকর চা বাগানের মাঝ দিয়ে এঁকেবেঁকে চলা রাস্তা দিয়ে সাতছড়ি উদ্যানে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews