বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা-কালেঙ্গা | দর্শণীয় স্থান

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: ব্যস্ত জীবনে একটু স্বস্তি পেতে ঘর থেকে বেরিয়ে পড়তে চান ভ্রমণপিপাসুরা। প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ছুটে বেড়ান এক স্থান থেকে অন্য স্থানে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দেশ বা দেশের বাইরের কোথায় যাওয়া যায়, তা নিয়ে মানুষের একটি দোটানা থাকে।

রেমা-কালেঙ্গা অভয়ারণ্য: সুন্দরবনের পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা-কালেঙ্গা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্ত ঘেঁষে প্রায় ১ হাজার ৭৯৫ হেক্টরের এলাকাটি একটি বনভূমি। বনকে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৮২ সালে। ৬৩৮ প্রজাতির গাছ ও লতাগুল্ম রয়েছে এখানে। এর মধ্যে কয়েকটি বিরল প্রজাতির। এখানে পাহাড়গুলোর সর্বোচ্চ উচ্চতা প্রায় ৬৭ মিটার।

রেমা-কালেঙ্গায় প্রায় ৩৭ প্রজাতির স্তন্যপায়ী, সাত প্রজাতির উভচর, ১৮ প্রজাতির সরীসৃপ ও ১৬৭ প্রজাতির পাখি রয়েছে। এই বনেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। রেমা-কালেঙ্গা বনের ভেতরেই রয়েছে ত্রিপুরা, সাঁওতাল, তেলুগু ও উড়ং আদিবাসী সম্প্রদায়ের বসবাস। যাদের অতিথিপরায়ণতা যে কাউকে মুগ্ধ করবে।

এই বনে তিন প্রজাতির বানরের বাস ও পাঁচ প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায়। বন্যপ্রানীর মধ্যে উল্ল্যেখযোগ্য আরও রয়েছে মুখপোড়া হনুমান, চশমা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, বন্যশুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি। কোবরা, দুধরাজ, দাঁড়াশ, লাউডগা প্রভৃতি সহ এ বনে আঠারো প্রজাতির সাপের দেখা পাওয়া যায়।

সময় ও সুযোগ পেলে একদিন ঘুরে আসেন রেমা-কালেঙ্গার বনাঞ্চলে।

কীভাবে যাবেন: চুনারুঘাট শহর থেকে সিএনজি নিয়ে সোজা চলে যাবেন কালেঙ্গা ইকো রিসোর্ট এ যা রেমা-কালেঙ্গা অভয়ারণ্য এর ঠিক মুখেই। ইকো কটেজের মালিক রহমানকে বলে রাখলে সেই সিএনজি পাঠিয়ে দেবে। ভাড়া পরবে ৪০০ টাকা।

কোথায় থাকবেন : রেমা-কালেঙ্গার গেটের কাছেই দুটো ইকো কটেজ গড়ে উঠেছে। থাকার একমাত্র জায়গা এ দুটোই। ভাড়া : ১৫০০ টাকা প্রতি রুম (এক রুমে থাকতে পারবেন ৪-৫ জন)। খাবার ব্যবস্থা কটেজেই আছে। জনপ্রতি ২৫০ টাকা।

ইকো কটেজের মালিক রহমানের ফোন নম্বর : ০১৭৩১-৯৭৭৮০৭

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews