1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মোবাইলকোর্টে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড বিজিবির অভিযানে সাতছড়ি ও তেলিয়াপাড়া থেকে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮ বোতল মদ জব্দ  সাংবাদিকদের বন্ধু একমাত্র হাতের কলম, কিন্তু শত্রুর তালিকা বিশাল দীর্ঘ পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে দূর্বৃত্তের হাতে আটক সরকারি নারী কর্মচারীকে পুলিশের উদ্ধার সনি-সোহা এন্টারপ্রাইজকে ৩০ দিনের জন্য ছাতক নৌবন্দরের ইজারা প্রদান  ‎ চুনারুঘাটে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগ

চুনারুঘাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বুচিনালা খাল এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ন আহ্বায়ক শাহনেওয়াজ সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও এলাকাবাসী।

জানা গেছে, আজিমাবাদ ও দেওরগাছ মৌজায় অবস্থিত বুচিনালা খালটির মোট দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ১০ কিলোমিটার। খোয়াই নদী থেকে শুরু হয়ে খালটি আজিমাবাদ হাওরে গিয়ে শেষ হয়েছে। প্রায় ২৭ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews